News Flash

  • Home
  • খেলা
  • জন্মবার্ষিকীতে স্মরণে ভারতীয় ক্রিকেটের নবাব
Image

জন্মবার্ষিকীতে স্মরণে ভারতীয় ক্রিকেটের নবাব

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): আজ ৫ জানুয়ারি, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির জন্মবার্ষিকী। আজকের দিনে ভোপালের নবাব পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বেঁচে থাকলে আজ ৮২তম জন্মদিন পালন করতেন। ছয়-এর দশকে ভারতীয় ক্রিকেটে জোয়ার এসেছিল মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির হাত ধরেই। ষাটের দশকে ধারাভাষ্যকার জন আর লট এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং সমসাময়িক টেড ডেক্সটার পাতৌদিকে তার সময়ের ‘বিশ্বের সেরা ফিল্ডার’বলেও অভিহিত করেছিলেন।

ভারতের জার্সিতে ১৯৬১-১৯৭৫, এই ১৪ বছরে মোট ৪৬ টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৪০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তিনি। ৬টি টেস্ট সেঞ্চুরি সহ ৩৪.৯১ টেস্ট ব্যাটিং গড়ে ২৭৯৩ রান করেছেন।আর মাত্র ন’টিতে জয় পেয়েছেন,১৯টিতে ছিল পরাজয়এবং ১৯ টি ড্র। ১৯৬১-র ১ জুলাই ইংল্যান্ডে একটি দুর্ঘটনায় একটি চোখ হারান। সেই বছরই ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

দৃষ্টি হারিয়ে অনেকেই ভেবেছিলেন আর হয়তো তার বাইশ গজে ফেরা হবে না। কিন্তু কিছুদিনের মধ্যেই মাঠে ফিরে গর্জনের সঙ্গে নিজেকে প্রমান করে দেন টাইগার। মাত্র ২১ বছর বয়সেই তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে নিয়েছিলেন কাঁধে। একটি বিরল রোগে ডিপ্লোপিয়ার শিকার ছিলেন তিনি। এক চোখে দৃষ্টি ছিল না তাঁর। কিন্তু তাতেই তিনি ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছিলেন। ২০০১ সালে সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান , যা একজন প্রাক্তন খেলোয়াড়কে বিসিসিআই কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান। তাছাড়া ১৯৬৪ সালে অর্জুন পুরস্কার ও ১৯৬৭ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। ১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকু্রকে বিবাহ করেন। তাদের ছেলে সইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খান দুজনেই হিন্দি সিনেমাতে অভিনয় করেন। ফুসফুসের সংক্রমণের দরুন তিনি ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখে দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top