News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হচ্ছে জিবি হাসপাতালের শিশু বিভাগে, বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে
Image

বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হচ্ছে জিবি হাসপাতালের শিশু বিভাগে, বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি : জিবি হাসপাতালের শিশু বিভাগে চালু রয়েছে এস.এস.ওয়াই, আর.বি.এস.কে এবং বিপিএল-দের জন্য সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে, সেই সকল সুযোগ সুবিধা ।

অক্টোবর মাসে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত মূল্যের আইভিআইজি ইনজেকশন বিনামূল্যে দেওয়া হয়েছে ৮০ জনকে, এলবুমিন ইনজেকশন দেওয়া হয়েছে ৮ জনকে, সেন্ট্রাল লাইন দেওয়া হয়েছে ২২ জনকে, পেডিট্রনাল ডায়ালিসিস-এর সরঞ্জাম দেওয়া হয়েছে দুই জনকে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের শিশু বিভাগের সাফল্যের বিষয়ে তুলে ধরতে গিয়ে এমনটা জানিয়েছেন শিশু বিভাগের এসোসিয়েট প্রফেসর সুজিত চক্রবর্তী।

তিনি আরো বলেন, বর্তমানে সুপার স্পেশালিটি বিভাগের সাথে যুক্ত  করে হার্টে স্টেন্ট বসানোর কাজ শুরু করা হয়েছে। এছাড়াও শিশু বিভাগে রেনাল বায়োপসি-র ব্যবস্থা রয়েছে। থ্যালাসেমিয়ার রোগীদের জন্য বিনামূল্যে রক্তের ব্যবস্থা রয়েছে।

যে সকল শিশুর অতিরিক্ত জন্ডিস হয়ে যায়, তাদের রক্ত পরিবর্তনের ব্যবস্থা রয়েছে জিবি হাসপাতালে। যে সকল শিশুর মাথায় জল জমে মাথা বড় হয়ে যায়, তাদেরও চিকিৎসার ব্যবস্থা রয়েছে জিবি হাসপাতালের শিশু বিভাগে।

গত তিন মাসে জিবি হাসপাতালের শিশু বিভাগের ওপিডি থেকে ৪ হাজার ৭২১ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছে। শিশু বিভাগের অন্ত বিভাগে ১ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছে। ৭৮৫ জন শিশুর টিকা প্রদান করা হয়েছে।

৩৩৬ জন শিশু জটিল রোগ নিয়ে শিশু বিভাগের আইসিইউ-তে ভর্তি হয়েছে। ৬১২ জন নবজাতক গুরুতর অবস্থায় এনআইসিইউ-তে ভর্তি ছিল। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী এবং শিশু বিভাগের প্রধান সঞ্জীব দেববর্মা।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top