News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্ষবরণের আবহে মদ বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিল বাংলা
Image

বর্ষবরণের আবহে মদ বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিল বাংলা

কলকাতা, ৩ জানুয়ারি, (হি.স.): পুজোর সময়ের মদ বিক্রির রেকর্ডকেও ছাপিয়ে গেল বর্ষবরণ। প্রত্যাশিতভাবেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর। মদ বিক্রিতে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং, এই তিন জেলা।

আবগারি দফতর সূত্রের খবর, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকার! সাধারণ দিনের তুলনায় এই ৭ দিনে ৪০ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে। অর্থাৎ বর্ষবরণের আবহে দেদার মদ কিনেছেন সুরাপ্রেমীরা।

চমকপ্রদ ভাবে বর্ষবরণের এই বিপুল সুরা বিক্রি পুজোর সময়ের রেকর্ডও ভেঙে দিয়েছে৷ সচরাচর বাংলায় সবচেয়ে বেশি মদ বিক্রি হয় পুজোর সময়ই। এবছর পুজোকেই ছাপিয়ে গেল বর্ষবরণ। এ বছর পুজোর দিনগুলিতে ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। অর্থাৎ বর্ষবরণের সপ্তাহে প্রায় দেড়শো কোটি টাকার মদ বেশি বিক্রি হয়েছে।

আবগারি দফতর সূত্রের খবর, দেশে তৈরি বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি। বাংলা মদের বিক্রির পরিমাণ অনেকটাই কম। দামী মদের বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।আবগারি দফতরের আশা, মদ বিক্রিতে চলতি অর্থবর্ষে অতীতের সব রেকর্ড ভেঙে দেবে রাজ্য। হিসাবে বলছে, এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে সাড়ে ১৭ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়ে গিয়েছে। দফতরের কর্তারা মনে করছেন, মার্চ অবধি অঙ্কটা ২২ হাজার কোটি টাকাতে পৌঁছবে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top