News Flash

Image

৫২ প্যাকেটে মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ৩ জানুয়ারি : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ প্যাকেটে মোট ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে লরির চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ সকালে আগরতলা থেকে গৌহাটি উদ্দেশ্যে গাড়ি করে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা নাকা পয়েন্টে পুলিশ উৎ পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে টিআর০১এজেড০৬০৬ নম্বরের গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫২প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে। ৫২প্যাকেটে মোট ২৫কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top