News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি : অতিশী
Image

ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি : অতিশী

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনে সাড়া না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে উপর্যুপরি আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ। পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মন্ত্রী অতিশী। তাঁর কথায়, “ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি।”

বুধবার এক সাংবাদিক সম্মেলনের অতিশী বলেছেন, “দু’বার সমন পাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়াল ইডি-কে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, কেন তাঁকে এজেন্সি ডাকছে? ইডি এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্নের উত্তর দেয়নি। ইডি আধিকারিকরাও জানেন, এই সমন আসলে বেআইনি, তাঁরা সত্য বলতে পারছে না যে তাঁরা বিজেপি অফিস থেকে আদেশ পেয়েছে। দেড় বছর ধরে তদন্ত করেও এক টাকারও প্রমাণ পাওয়া যায়নি…এই সমন শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য। লোকসভা নির্বাচনের জন্য সমস্ত দল একত্রিত হচ্ছে এবং তাই বিজেপি ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায়।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top