আগরতলা, ৩ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ দলের সমস্ত মন্ত্রী-বিধায়ক ও পদাধিকারীগণ।
এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, কিছুদিন বাদেই সারা দেশের সাথে ত্রিপুরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রণকৌশল স্থির করতেআজকের এই বৈঠক।এদিন তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরার দুটি লোকসভা আসনেই বিজেপির জয় নিশ্চিত করতে কোমড় বেধে মাঠে নেমে পড়েছে দলের নেতা কর্মীরা।

