উত্তরপ্রদেশের মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের

মির্জাপুর, ৩ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মির্জাপুরের জামালপুর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। জামালপুর থানার দোহরি গ্রামের বাসিন্দা মুকেশ বিশ্বকর্মা (২৩) নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও জামালপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। যুবকের পরিবার জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তিনি অস্থির ছিলেন। আত্মহত্যার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।