ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।।মেয়েদের পর ছেলেরাও। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো। জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবল আসর থেকে। আন্দামানের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ম্যাচে কেরলের কাছে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা। ওই রাজ্যের নেতাজি স্টেঢিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেরলের ফুটবলাররা শুরু থেকেই ত্রিপুরার উপর চড়াও হয়। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো ত্রিপুরা থেকে। ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬-০ গোলে। কেরলের ফুটবলারদের গতির কাছেই কার্যত হার মানতে হয় ত্রিপুরার ফুটবলারদের। দক্ষিণ ভারতের ওই রাজ্যের একঝঁাক আকাদেমির ফুটবলারদের নিয়ে গড়া কেরলের ফুটবলাররা শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। আর তাতেই ত্রিপুরার রক্ষণভাগে চিড় ধরে। শেষ পর্যন্ত ওই চিড় আর ভরাট হয়নি। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ পুরিপ্রসাদ দেববর্মা টেলিফোনে বলেন,”যোগ্য দল হিসাবেই কেরল কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমার ছেলেরা এদিন খেলতেই পারেনি”। ত্রিপুরা দুই অর্ধে তিনটি করে গোল হজম করে।

আন্দামানে স্কুল ফুটবল, প্রি-কোয়ার্টার থেকে ছিটকে গেলো ত্রিপুরা দল
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…


















