News Flash

  • Home
  • খেলা
  • আন্দামানে স্কুল ফুটবল, প্রি-কোয়ার্টার থেকে ছিটকে গেলো ত্রিপুরা দল
Image

আন্দামানে স্কুল ফুটবল, প্রি-কোয়ার্টার থেকে ছিটকে গেলো ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।।মেয়েদের পর ছেলেরাও। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো। জাতীয় স্কুল অনূর্ধ্ব-‌১৭ বালকদের ফুটবল আসর থেকে। আন্দামানের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ম্যাচে কেরলের কাছে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা। ওই রাজ্যের নেতাজি স্টেঢিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেরলের ফুটবলাররা শুরু থেকেই ত্রিপুরার উপর চড়াও হয়। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো ত্রিপুরা থেকে। ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬-‌০ গোলে। কেরলের ফুটবলারদের গতির কাছেই কার্যত হার মানতে হয় ত্রিপুরার ফুটবলারদের। দক্ষিণ ভারতের ওই রাজ্যের একঝঁাক আকাদেমির ফুটবলারদের নিয়ে গড়া কেরলের ফুটবলাররা শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। আর তাতেই ত্রিপুরার রক্ষণভাগে চিড় ধরে। শেষ পর্যন্ত ওই চিড় আর ভরাট হয়নি। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ পুরিপ্রসাদ দেববর্মা টেলিফোনে বলেন,”যোগ্য দল হিসাবেই কেরল কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমার ছেলেরা এদিন খেলতেই পারেনি”। ত্রিপুরা দুই অর্ধে তিনটি করে গোল হজম করে।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top