ফের গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল সিধাই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর :  পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তাতে একের পর এক সাফল্য আসছে। 

এবারে সিধাই থানাধীন কাটাছড়া ও মনতলা এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এই গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুরে এসডিপিও বিজয় সেন।  

পুলিশ টিএসআর এবং অন্যান্য বাহিনী যৌথভাবে এই এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে। দুই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছিল গাঁজা বাগান। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এই এলাকায় গাঁজা বাগান গড়ে উঠেছে।  সেই খবরের ভিত্তিতেই এই এলাকাতে গাঁজা বিরোধী অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানে এদিন সব গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ।