News Flash

  • Home
  • খেলা
  • মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল আসর এবার উদয়পুরে
Image

মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল আসর এবার উদয়পুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। এবারই প্রথম। পশ্চিম জেলার বাইরে হচ্ছে প্রাইজমানি মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা। ৬ষ্ঠ বর্ষ ওই আসর হবে উদয়পুর মহকুমার ফ্লাওয়ার্স ক্লাবে। ১০‌ থেকে ১২ জানুয়ারি হবে আসর। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারও প্রথম হবে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজামনি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। শনিবার ফ্লাওয়ার্স ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান উদ্যোক্তা কমিটির পক্ষে ভবতোষ দাস। আসরকে জমকালো করার উদ্যোগ নিয়েছে ফ্লাওয়ার্স ক্লাবের কর্তারা। আসর হবে দিবারাত্রি। প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হবে এবারের আসর। ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা বলেন, “আমাদের লক্ষ্য এবারের আসকে স্মরণীয় করে রাখার। তা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হবে”। আসরের উদ্বোধন করার কথা প্রণয়জিৎ সিংহ রায়ের।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top