News Flash

Image

ই – রিক্সা ও বাইকের সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ ডিসেম্বর : পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৈলাসহর টাউন কালী বাড়ির সামনে একটি ইরিক্সা ও একটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইক আরোহী।
ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুরবেলা কৈলাসহর টাউন কালিবাড়ির নিকটে একটি ইরিক্সা ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইক আরোহী। এতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায়।
খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গিয়ে গুরুতরভাবে আহত সেই বাইক আরোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতরভাবে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই বাইক আরোহী।
পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।  পুলিশ ইরিক্সাটিকে আটক করে কৈলাসহর থানার হেফাজতে নিয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top