News Flash

Image

শব্দ দূষণ এক বিরাট সমস্যা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ ডিসেম্বর : শব্দ দূষণ এক বিরাট সমস্যা। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতামূলক প্রচার অভিযানে স্কুল ও কলেজের ইকো ক্লাবগুলিকে কাজে লাগাতে হবে। আজ সচিবালয়ে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পর্যালোচনা বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শব্দ, বায়ু, জল দূষণ রোধ সহ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়মিতভাবে পর্ষদের নজরদারির রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
এদিন তিনি বলেন, রাজ্যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি সর্তকতা বাড়ানো ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। পাশাপাশি বায়ো মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও আরও অধিক নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, শব্দ দূষণ এক বিরাট সমস্যা। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতামূলক প্রচার অভিযানে স্কুল ও কলেজের ইকো ক্লাবগুলিকে কাজে লাগাতে হবে। শব্দ দূষণ রোধ করতে গেলে বিভিন্ন মন্দির, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে মাইকের শব্দ নিয়ন্ত্রিত রাখার ব্যাপারে ধারাবাহিকভাবে আবেদন জানাতে হবে। হাসপাতাল, স্কুল, কলেজ ও অন্যান্য জনবহুল স্থানে যাতে উচ্চস্বরে মাইক বাজানো না হয় তার জন্য জেলা ও আরক্ষা প্রশাসনের সহায়তায় নজরদারি ব্যবস্থা আরও কঠোর করতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন।
পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বিভিন্ন জায়গার সুইমিং পুলের জল নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে জল পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরা সরকারী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের ল্যাবরেটরী ব্যবহার করা যেতে পারে। সুইমিং পুলের জল থেকে যাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগের সংক্রমণ না ঘটে সেদিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, একক ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার রোধ করার ক্ষেত্রে প্রথমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আরো কঠোর নজরদারির ব্যবস্থা ধারাবাহিকভাবে রাখা দরকার। বাইরের রাজ্য থেকে যাতে একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ রাজ্যে ঢুকতে না পারে সেজন্য বিশেষ তল্লাসী অভিযান করা দরকার। এছাড়া বড় বড় বাজারগুলিতে নিয়মিত অভিযান, নজরদারি ব্যবস্থা ধারাবাহিকভাবে চালু রাখলে ধীরে ধীরে একক ব্যবহারযোগ্য প্লাস্টিকে ব্যবহার হ্রাস পাবে।
মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের বিকল্প হিসাবে চট, কাপড়, পাতা ও কাগজের ব্যাগ ব্যবহার করার জন্য সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রাখতে হবে। এসব বিষয়ে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে শহরে এল ই ডি স্ক্রিনগুলিতে ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন।

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top