News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এবারও বিজেপির দখলে যাবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রী পীযূষ
Image

এবারও বিজেপির দখলে যাবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রী পীযূষ

হাফলং (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাফলং আসন এবার বিজেপির দখলে যাবে। সংখ্যাগরিষ্ঠা লাভ করে এবারও উত্তর কাছাড় পার্বত্য পরিষদ দখল করবে বিজেপি, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ তথা জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদীয় নির্বাচনের প্রচার অভিযানে এসে আজ বৃহস্পতিবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা সাংবাদিকদের সঙ্গে বাৰ্তালাপে দৃঢ়তার সঙ্গে বলেন, পরিষদের ছয়টি আসনে ইতিমধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। তা ডিমা হাসাও জেলার জনগণের রায়।

পীযূষ হাজরিকা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আগের দুটি নির্বাচনে হাফলং আসনে বিজেপি প্রার্থী জয় লাভ করতে সক্ষম হননি। তবে এবার হাফলং আসন বিজেপির দখলে যাবে দাবি করে মন্ত্রী বলেন, হাফলং আসন থেকে এবার বিজেপি প্রার্থী ধনপাইনন থাওসেনের জয় নিশ্চিত। তিনি বলেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলি অভিযোগ করছে, বিজেপি নাকি প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন জিততে চাইছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি কখনও প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হয়নি। বিজেপি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর জনগণ বিজেপির কাজ দেখেই বিজেপির পক্ষে জনমত দিচ্ছেন।

তিনি বলেন, বর্তমানে কংগ্রেস দলের কোনও অস্তিত্বই নেই। পরিষদের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও লড়াই নেই বিজেপির। তৃণমূল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, আগে যারা কংগ্রেসি ছিলেন, তাঁরাই এখন জার্সি বদল করে তৃণমূল কংগ্রেস করছেন। মন্ত্রী বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮টি আসনের মধ্যে ইতিমধ্যে ছয়টি আসন বিজেপির দখলে গেছে। এমতাবস্থায় অতি খারাপ হলেও পরিষদের ২৬টি আসনে বিজেপির জয় নিশ্চিত। আর ভালো হলে পরিষদের ২৮টি আসনই বিজেপির দখলে যাবে, দাবি করেন রাজ্যের মন্ত্রী পীযূষ।

তিনি এদিন বলেন, তবে নির্বাচনকেন্দ্রিক হিংসা কোনওভাবেই কাম্য নয়। পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এদিকে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলতে মন্ত্রী পীযূষ হাজরিকা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা পরিষদের ২৮টি আসনে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। জানা গিয়েছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রচার অভিযানে অংশ নিতে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা হাফলঙে আসবেন। প্ৰসঙ্গত, আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top