News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত
Image

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

আগরতলা, ২৮ ডিসেম্বর: আগামী ৫ জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে। ৫ দিনের ওই অধিবেশন চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজী বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সে মোতাবেক ৫ জানুয়ারী অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। এছাড়া, শীতকালীন অধিবেশনে দুইটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেইট রাইফেল চতুর্থ সংশোধনী এবং ত্রিপুরা স্টেইট ইন্ট্রোডাকশন গুড এন্ড সার্ভিস টেক্স সপ্তম সংশোধনী বিল আনা হবে। 

এদিন তিনি আরও বলেন, অধিবেশনের প্রথমদিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। সম্ভবত শোক প্রস্তাব শেষে ওই দিনের জন্য সভা মুলতবি করা হবে। তবে বিষয়টি সম্পূর্ণই অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top