News Flash

  • Home
  • খেলা
  • ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, খেলা হবে নতুন নিয়মে
Image

১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, খেলা হবে নতুন নিয়মে

কলকাতা, ২৮ ডিসেম্বর(হি.স.): আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।পরপর দু”বছর অন্তর এই বিশ্বকাপ হয়ে থাকে।এবারের প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকায়। তবে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিয়মের কিছু বদল হচ্ছে।

ভারত-সহ ১৬টি দেশ খেলবে এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। চারটি গ্রুপে দলগুলিকে রাখা হচ্ছে।প্রতিবার চারটি গ্রুপ থেকে আটটা দল কোয়ার্টার ফাইনালে যায়। এবারে সেটা হবে না। পরের পর্বে যাবে ১২টি দল। অর্থাৎ চার দলের গ্রুপ থেকে তিনটি করে দল যাবে কোয়াটার ফাইনালে। সেই ১২ দলকে ভাগ করে তৈরি হবে দু’টি গ্রুপে। সুপার সিক্স পর্বের একটি গ্রুপে থাকবে এ এবং ডি গ্রুপের তিনটি দল। অন্য গ্রুপে থাকবে বি এবং সি গ্রুপের তিনটি দল। সুপার সিক্স পর্বে দলগুলির আগের পর্বের পয়েন্টও থাকবে। তবে তাদের সঙ্গে ওই গ্রুপে বাকি যে দু’টি দল ছিল, শুধু তাদের পয়েন্টই পাবে।

ভারত শেষ ছ’বারের মধ্যে তিন বার জিতেছে। ২০১৬ সাল থেকে প্রতিটি ফাইনাল খেলেছে। কিন্তু কখনও পর পর দু’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এই রেকর্ড আছে পাকিস্তানের। তারা ২০০৪ এবং ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top