News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ভেঙে পড়ল নির্মীয়মান অনুষ্ঠান ভবনের ছাদ; মৃত্যু ৩ জনের, আহত ৫
Image

উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ভেঙে পড়ল নির্মীয়মান অনুষ্ঠান ভবনের ছাদ; মৃত্যু ৩ জনের, আহত ৫

মহারাজগঞ্জ, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অনুষ্ঠান ভবনের নির্মীয়মান ছাদ। বুধবার সন্ধ্যায় নির্মীয়মান বিবাহ অনুষ্ঠান ভবনের সিলিং ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে, হতাহতরা সবাই সেখানে কাজ করছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

মহারাজগঞ্জের জেলাশাসক অনুনয় ঝা বলেছেন, “৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে দু”জনকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আরও একজন প্রাণ হারান।” জেলাশাসক আরও জানিয়েছেন, আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top