News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াত ডিএমডিকে প্রধান বিজয়কান্ত, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান অভিনেতার
Image

প্রয়াত ডিএমডিকে প্রধান বিজয়কান্ত, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান অভিনেতার

চেন্নাই, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন অভিনেতা তথা ডিএমডিকে প্রধান বিজয়কান্ত। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ডিএমডিকে নেতা বিজয়কান্ত। শ্বাসকষ্টের সমস্যার কারণে বিজয়কান্তকে ভেন্টিলেটরে রাখা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম (ডিএমডিকে) দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে করোনার পরীক্ষা করিয়েছিলেন অভিনেতা তথা ডিএমডিকে-র প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন বিজয়কান্ত। সেই রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার, ডিএমডিকে জানিয়েছিল, তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সময়ে, ডিএমডিকে-র পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত “স্বাস্থ্য” এবং পরীক্ষার পরে বাড়ি ফিরবেন। বৃহস্পতিবার সকালেই দলের পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর সাড়ে ৯টার আগেই খবর এল তিনি প্রয়াত হয়েছেন।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top