News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ব্যাপক সাড়া
Image

লংতরাইভ্যালিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লংতরাইভ্যালী মহকুমায় প্রথমবারের মতো শুরু হল ব্যাডমিন্টন  নক আউট টুর্নামেন্ট।  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  মহকুমা শাসক কোয়ার্টার প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভু লাল চাকমা।  এসডিএম কোয়ার্টার কমপ্লেক্স বয়েজের উদ্যোগে এই টুর্নামেন্ট হলেও এই উদ্যোগের পেছনে মূল কারিগর হলেন মহকুমা শাসক উওম কুমার ভৌমিক। এই টুর্নামেন্টে শুধু মাত্র মহকুমার খেলোয়াড়রাই অংশগ্রহণ করেনি আগরতলা, খোয়াই, কমলপুর,  কাঞ্চনপুর,  গন্ডাছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে।  বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভু লাল চাকমা বলেন মানুষের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের ক্ষেত্রেও খেলাধুলার  গুরুত্ব অপরিসীম। ক্রিকেট ফুটবলের পাশাপাশি ইনডোর গেমেরও টুর্নামেন্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলার প্রতিও আগ্রহ বারবে। প্রধান অতিথির ভাষনে মনু- ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস বলেন এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করলে যুবসমাজের একাংশ মোবাইল থেকে চোখ সড়িয়ে খেলার আনন্দ উপলব্ধি করতে পারবে।  উদ্বোধনী  ম্যাচেই খেলাপ্রমীদের ভীড় ছিল লক্ষনীয়। উদ্ভোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক উওম কুমার ভৌমিক, সমাজসেবী মোহন লাল চাকমা সহ অন্যান্যরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top