News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম মন্দির নিয়ে তৃণমূলের দলগত অবস্থান জানালেন কুণাল
Image

রাম মন্দির নিয়ে তৃণমূলের দলগত অবস্থান জানালেন কুণাল

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): বিরোধী শিবির থেকে অনেকেই যখন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার কথা জানাচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কী হয়, সেদিকে নজর রয়েছে গোটা দেশের। এই অবস্থায় বুধবার তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন, “ওদের কোনও ইভেন্ট আমরা সমর্থন করি না।”

এ দিন সংবাদমাধ্যমের তরফ থেকে কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কেউ রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন কি? জবাবে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, যাওয়ার কোনও প্রশ্নই নেই। আমন্ত্রণপত্র এসেছে নাকি আসেনি, তা আমি অবশ্য জানি না। তবে অংশ নেওয়ার প্রশ্ন নেই, সেটা জানি।

কুণাল ঘোষ এটাও বলেছেন, “আমরা ভগবান রামকে পুজো করি। তাঁকে হৃদয়ে রাখি, মন্দিরে পুজোও করি। কিন্তু, বিজেপি রামকে নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করে। ভোটের জন্য ব্যবহার করে। ফলে ওদের কোনও ইভেন্ট আমরা সমর্থন করি না।”

রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খাড়গের মতো বিরোধী নেতৃত্বকেও।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top