News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে মিলল আইইডি, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড
Image

শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে মিলল আইইডি, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড

শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বড়সড় সন্ত্রাসী হামলার চেষ্টা বানচাল করে দিল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে শ্রীনগর-বারামুল্লা হাইওয়ের ওপর লাওয়াইপোরা এলাকায় সন্দেহজনক একটি আইইডি পড়ে থাকতে দেখেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে, তাঁরা এসে আইইডি বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এদিন শ্রীনগর-বারামুল্লা হাইওয়ের লাওয়াইপোরাতে একটি আইইডি উদ্ধার করে এবং সেটি ধ্বংস করে নাশকতার ছক বানচাল করে দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সন্দেহজনক বস্তুটিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করা হয়। এই ঘটনার জেরে শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে অনেক সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top