News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৭ জন চাকরিপ্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা 
Image

৩৭ জন চাকরিপ্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: ৩৭ জন চাকরি প্রার্থীর হাতে আজ আনুষ্ঠানিকভাবে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা চাকুরীর নিয়োগপত্র তুলে দিয়েছেন। জে আর বি টি -র মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরে ৩৭ জন চাকরি পেয়েছেন। তাদের মঙ্গলবার গুর্খাবস্তি জনজাতি কল্যাণ দপ্তরের অধিদপ্তরের অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকুরি প্রাপ্তদের অফার হাতে তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

জনজাতি কল্যাণ দপ্তরে ২৫ জন, তপশিলি জাতি কল্যাণ দপ্তরে ৮ জন এবং অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরে ৪ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। চাকুরী প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন স্বচ্ছতা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। সরকারি দপ্তরে নিয়োগও হচ্ছে স্বচ্ছ নীতিতে। অফার প্রাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন নিষ্ঠার সঙ্গে দেশ ও রাজ্যের স্বার্থে কাজ করে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top