News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে সরব এলাকাবাসী 
Image

কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে সরব এলাকাবাসী 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর: কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে সরব হয়েছেন ইয়াজিখাওরা ৩নং ওয়ার্ডের  এলাকাবাসীরা। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়া। উনি পেশায় একজন দিনমজুর। কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড এর বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে একরাশ খুব উগড়ে দিয়েছেন তিনি। 

তিনি বলেন যেদিন থেকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্বভার গ্রহণ করেছে সেদিন থেকেই বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে ভুয়া বিদ্যুৎ বিল লেগেই রয়েছে। 

তিনি বলেন উনার বাড়িতে সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা বিগত কয়েক মাস পূর্বে একটি মিটার বসিয়ে এসেছেন আর সেই মিটার বসানোর পর থেকেই প্রতি মাসে মোটা অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দিচ্ছেন উনাকে। 

সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা এই বিষয়ে দফায় দফায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে আসার পরও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি বিগত কিছুদিন পূর্বে উনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যার ফলে বর্তমানে তিনি চরম বিপাকে পড়েছেন ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top