News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Agartala : একই রাতে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য
Image

Agartala : একই রাতে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর : গরু চুরির ঘটনা অব্যাহত রাজ্যে। প্রতিদিনই গৃহস্থের বাড়ি থেকে গবাদি পশু চুরির খবর মিলছে। আবারো একই রাতে দুই গৃহস্থের বাড়ি থেকে ৯টি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রবিবার গভীররাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে নিশিকুটুম্বের দল ৯টি গবাদিপশু চুরি করে নিয়ে গেছে। সোমবার ভোররাতে নিজেদের গবাদিপশুকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয়েছে পুলিশকে। খবর দেওয়া হয়েছে আমতলী থানার পুলিশকে। পুলিশ এনে ঘটনার তদন্ত করে গেছে।

এদিকে সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা দিয়ে একটি গবাদি পশু বোঝাই বোলেরো গাড়িকে আটক করেছে এলাকাবাসী। তাদের সন্দেহ এলাকা থেকে প্রায়শই গরু চুরির ঘটনা ঘটছে। এই গরুগুলিকেই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর পেয়ে ফের পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির চালক ও গরু বোঝাই গাড়িগুলিকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।  একই রাতে ৯টি গরু চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ মে :ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top