News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Atal Bihari Vajpayee : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত ফটিকরায়ে 
Image

Atal Bihari Vajpayee : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত ফটিকরায়ে 

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ২৫ ডিসেম্বর : দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন হয়েছে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে। ২৫শে ডিসেম্বর সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি দলের প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মদিন। প্রতিবছরই গোটা দেশে এই দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিজেপি উদ্যোগে। ব্যতিক্রমীর নীতি নেই এবারও। 

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে ফটিকরায় বিধানসভায়ও বিজেপির উদ্যোগে এইদিন গকুলনগর বাজারে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়। 

উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস,ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপর্না দাস, বিজেপির দলের ফটিকরায় মণ্ডল নেতৃত্ব সহ কার্যকর্তাগন।

বিজেপির দলকে কাজ করতে গেলে এবং সংগঠনকে মজবুত করতে হলে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী সম্পর্কে আগে জানতে হবে বলে এদিনের সভায়  বললেন মন্ত্রী সুধাংশু দাস৷ এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন মন্ত্রী৷

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top