News Flash

  • Home
  • খেলা
  • Cricket : দৃষ্টিহীনদের ক্রিকেটে চার দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ত্রিপুরা 
Image

Cricket : দৃষ্টিহীনদের ক্রিকেটে চার দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ত্রিপুরা 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর : ধর্মনগরের কলেজ রোডস্থিত ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্ট সিক্সড এডিশন অনুষ্ঠিত হয়েছে সেখানে ত্রিপুরা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ম্যাচে ত্রিপুরা মনিপুর কে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচে অর্থাৎ রবিবারে শক্তিশালী ছত্রিশগড়কে পরাজিত করেছে। আজ অর্থাৎ সোমবার তৃতীয় তথা শেষ ম্যাচে আসাম কে পরাজিত করেছে। 

আজকের খেলায় প্রথমে ত্রিপুরা ব্যাট করে তিন উইকেটের বিনিময়ে ১৯৫ রান করে ১৮ ওভারে। যার মধ্যে বিশ্বজিৎ দেবনাথ এর ৭১ বলে ১২৮ রান এবং ত্রিপুরার অধিনায়ক সুকান্ত সরকারের ৩৩ বলে ৩৮ রান উল্লেখযোগ্য।

জবাবে ব্যাট করতে নেমে আসাম নির্ধারিত তথ্য ১৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র একানব্বই রান করে। ত্রিপুরা ১০৪ রানে বিজয়ী হয়। 

বোলিংয়ে ত্রিপুরার পক্ষে সুকান্ত সরকার চার ওভার ১৩ রান দিয়ে তিনটি উইকেট, বিশ্বজিৎ দেবনাথ চার ওভারে ২৫ রানের দুটি উইকেট এবং রাজেন্দ্র পুনরিয়া ৩ ওভারে ১২ রানে একটি উইকেট দখল করে। আজকের খেলায় বিশ্বজিৎ দেবনাথ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় এবং খেতাব দখল করেছে। সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top