News Flash

  • Home
  • দেশ
  • Srirampur : শ্রীরামপুর চার্চের সামনে শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দে মাতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Image

Srirampur : শ্রীরামপুর চার্চের সামনে শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দে মাতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুর, ২৫ডিসেম্বর (হি. স.) : মিমিক্রি বিতর্কে এখনও রাজনৈতিক চর্চার শীর্ষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বড়দিনে সে সব থেকে দূরে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল শ্রীরামপুরের সাংসদকে। সব বিতর্ক থেকে কার্যত দূরে গিয়ে নাচতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বড়দিন উপলক্ষে শিশুদের সঙ্গে মিশে গেলেন তিনি। জিঙ্গল বেল-এর সঙ্গে তাল মেলালেন তিনি।

সোমবার শ্রীরামপুর চার্চের সামনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা গিয়েছে, কচিকাঁচাদের সঙ্গে হাতে হাতে কেক, লজেন্স দিচ্ছেন তিনি। পাশে তখন বাজছে জিঙ্গল বেল। শিশুদের সঙ্গে হাততালি দিয়ে নেচে নেন কল্যাণ। বাংলার মাটি, বাংলার জন- গানটিও গাইতে শোনা যায় তাঁকে।

সম্প্রতি সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করার অভিযোগ ওঠে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি একটি সভায় সাংসদ দাবি করেন যে তিনি কিছু ভুল করেননি। মিমিক্রিকে সাংবিধানিক অধিকার বলেও এ দিন দাবি করেছেন কল্যাণ। এরপরই তাঁর চ্যালেঞ্জ, “এক বার করেছি। দরকারে হাজার বার করব। আমাকে জেলে দিতে পারেন। খুন করতে পারেন। কিন্তু লড়াই থামবে না।”

Releated Posts

পাকিস্তান-সংযুক্ত ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে মাদক পাচার বৃদ্ধি, বহু সংস্থার যৌথ অভিযান জোরদার ভারতের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলভিত্তিক ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে ভারতে মাদক পাচারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশের…

ByByNews Desk Apr 17, 2026

৩ দিনের মধ্যে আপ নেতার বাড়িতে দ্বিতীয় ইডি হানা, ‘কালো টাকা’ কত উদ্ধার? প্রশ্ন কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): মাত্র তিন দিনের ব্যবধানে আম আদমি পার্টি (আপ)-র এক নেতার বাড়িতে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Apr 17, 2026

গিরিডিহে টোল প্লাজার কাছে তিন ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ২

গিরিডিহ (ঝাড়খণ্ড), ১৬ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার সকালে…

ByByNews Desk Apr 16, 2026

ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে আবার আইইডি বিস্ফোরণ, ২৪ ঘণ্টায় দ্বিতীয় ঘটনা; আরও এক জওয়ান জখম

রাঁচি, ১৬ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে মাওবাদী-বিরোধী অভিযান জোরদার হওয়ার মাঝেই ফের আইইডি বিস্ফোরণে…

ByByNews Desk Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top