News Flash

  • Home
  • দিনের খবর
  • Malda : টেটে ভুয়ো পরীক্ষার্থী! মালদা থেকে গ্রেফতা ৩
Image

Malda : টেটে ভুয়ো পরীক্ষার্থী! মালদা থেকে গ্রেফতা ৩

মালদা, ২৫ ডিসেম্বর (হি. স.) : প্রাথমিক টেটে কড়া নিরাপত্তার মধ্যেও ভুয়ো পরীক্ষার্থী। মোট ৩ অভিযুক্তকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে।

রবিবার ছিল প্রাথমিকের টেট । পুলিশ সূত্রে খবর, পুষ্পাঞ্জলী কুমারী নামে এক মহিলা পুরাতন মালদার গৌড় কলেজে পরীক্ষায় বসেছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয় পরিদর্শকের। স্বাভাবিকভাবেই তাঁকে একাধিক প্রশ্ন করা হয়। তার পরই প্রকাশ্যে আসে আসল তথ্য। জানা যায়, বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির স্ত্রীর হয়ে পরীক্ষায় বসেছেন তিনি। জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় পুষ্পাঞ্জলীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই দুই সাগরেদ বিশ্বজিৎ মণ্ডল এবং বিজয় কুমারকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পুষ্পাঞ্জলী ও বিজয়ের বাড়ি বিহারের পূর্ণিয়ায়। এদিকে বিশ্বজিতের বাড়ি পুখুরিয়া থানার হরিপুরে।সোমবার ধৃত তিনজনকেই মালদা আদালতে তোলা হয়। তাঁদের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, টেট পরীক্ষায় যাতে কোনওভাবে বেনিয়ম না হয় সেদিকে কড়া নজর ছিল পর্ষদের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সমস্ত পরীক্ষা কেন্দ্র। তা সত্ত্বেও এহেন ঘটনা পর্ষদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিল।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top