News Flash

  • Home
  • দিনের খবর
  • Kishanganj : কিশনগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি, জখম শিশু সহ ৩
Image

Kishanganj : কিশনগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি, জখম শিশু সহ ৩

কিশনগঞ্জ, ২৫ ডিসেম্বর (হি. স.) : বড়দিনে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন মা ও শিশুকন্যা সহ তিনজন। সোমবার কিশনগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় আহতদের নাম সনজিদ খাতুন(৪০), আফিকা খাতুন(৩) ও মহম্মদ ইমরান(১৬)। আহতদের প্রথমে কিশনগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থা হওয়ায় পরে তিনজনকে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন পূর্নিয়ার দিক থেকে একটি চারচাকা গাড়ি দ্রুতগতিতে ২৭ নম্বর জাতীয় সড়কে পঞ্চমুখী হনুমান মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে দাড়িয়ে থাকা স্থানীয় হাজী বস্তির তিনজনকে প্রথমে চাপা দেয়। এরপর গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইক ও দুটি চারচাকার গাড়িতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। আর মন্দিরের পাশের একটি চা মিষ্টির দোকানে ঢুকে যায়। যদিও দোকানের কোনও গ্রাহক বা মালিক আহত হননি। কারণ তারা আগেই দোকান থেকে বেরিয়ে যান। এই ঘটনার পরে স্থানীয় লোকজন ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশের হেপাজতে তুলে দেয়। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে নেয়।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top