News Flash

  • Home
  • দিনের খবর
  • Trinamool : (আপডেট) আগামীকাল রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল
Image

Trinamool : (আপডেট) আগামীকাল রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল। সোমবার মাঝরাতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর শহরে থাকবেন তাঁরা। এদিনই ব্লকে ব্লকে প্রতিবাদ করবে তৃণমূল। এমনকী, কলকাতায় রয়েছে মহামিছিল।পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমি বারবার বলব ভিডিয়োটা একবার চালিয়ে দেখে নিতে। তৃণমূল কংগ্রেসকে মূর্খ বলেছি বলে ক্ষমা চাইব? মূর্খদের কাছে কেউ ক্ষমা চায় নাকি?”

এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, শহরে ও ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে যুব তৃণমূল। ব্লকে ব্লকে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। পাশাপাশি স্বামীজির আদর্শ মেনে মিছিলে নেতা-নেত্রীদের কাছে থাকবে ফুটবল। মিছিল শেষে ফুটবলও খেলা হতে পারে। কলকাতার মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তাঁদের দাবি একটাই, স্বামীজিকে অপমানের জন্য় অমিত শাহ এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে।
এদিন ঘাসফুল শিবিরের শাহের বঙ্গসফরকে ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ করা হয়েছে। তাঁদের দাবি, “সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করেছেন। সেই ড্যামেজ কন্ট্রোল করতেই শহরে আসছেন অমিত শাহ। তবে এই সফরে কাজের কাজ হবে না।” সুকান্ত মজুমদারের মন্তব্যের জন্য ক্ষমা চান অমিত শাহ। বাংলার সাংস্কৃতিক পুরোধাদের অপমানের সমর্থন করবে তাদের দল? বিজেপির অবস্থান স্পষ্ট করুক। দাবি তৃণমূলের।

পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমি বারবার বলব ভিডিয়োটা একবার চালিয়ে দেখে নিতে। ‘যারা এখন’ বলেছি। যারা এখন মানে বিবেকানন্দ তো নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন, অর্ধসত্য বলছেন। বিবেকানন্দ বলছেন ফুটবল খেলে আগে শক্তিশালী হও। তবেই তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তৃণমূলের নেতাদের অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি কেন ক্ষমা চাইব? তৃণমূল কংগ্রেসকে মূর্খ বলেছি বলে ক্ষমা চাইব? মূর্খদের কাছে কেউ ক্ষমা চায় নাকি?”
প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে ‘লক্ষ কন্ঠ গীতাপাঠ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল, বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ংকরী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।” এর প্রতিবাদেই পথে নামছে তৃণমূল।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top