News Flash

  • Home
  • Uncategorized
  • অরবিন্দকে অপসারণের দাবি থেকে পিছু হটলেন সুব্রহ্মণ্যম স্বামী
Image

অরবিন্দকে অপসারণের দাবি থেকে পিছু হটলেন সুব্রহ্মণ্যম স্বামী

Subramanian Swamyনয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণিয়নের অপসারণের দাবি থেকে পিছু হটলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী| বৃহস্পতিবার টুইটারে স্বামী লিখেছেন, ‘সব জেনেও কেন্দ্র যদি বলে যে সুব্রহ্মণ্যম দেশের সম্পদ, তাহলে আমিও নিজের দাবি থেকে সরে যাব| সত্যি প্রকাশিত হওয়ার অপেক্ষা করব|’
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের পর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে অরবিন্দ সুব্রহ্মণিয়নকে সরানোর দাবি তোলেন স্বামী| অভিযোগ একই| রাজনের মতো তিনিও নাকি ভারতের স্বার্থবিরোধী কাজ করেছেন| স্বামীর এই বক্তব্যকে নস্যাত্ করে দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, অরবিন্দের ওপর পূর্ণ আস্থা রয়েছে সরকারের| সেই সঙ্গেই জেটলি মন্তব্য করেছেন, যাঁরা সরকারি পদে থাকার কারণে আত্মপক্ষ সমর্থন করতে পারছেন না, তাঁদের এভাবে আক্রমণ করা উচিত কি না তা রাজনীতিকদের ভেবে দেখার সময় এসেছে| এই নিয়ে স্বামী টুইটারে লিখেছেন, বিদেশে কাজ করার সময় সুব্রহ্মণিয়ন সেই সংস্থাকে পরামর্শ দিতেন, কীভাবে ভারতকে ধাক্কা দেওয়া যায়| সুব্রহ্মণিয়নের সেই অপরাধ ক্ষমা করে দেওয়া হলে তিনিও তাঁকে সরানোর দাবি তুলবেন না|

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top