নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণিয়নের অপসারণের দাবি থেকে পিছু হটলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী| বৃহস্পতিবার টুইটারে স্বামী লিখেছেন, ‘সব জেনেও কেন্দ্র যদি বলে যে সুব্রহ্মণ্যম দেশের সম্পদ, তাহলে আমিও নিজের দাবি থেকে সরে যাব| সত্যি প্রকাশিত হওয়ার অপেক্ষা করব|’
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের পর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে অরবিন্দ সুব্রহ্মণিয়নকে সরানোর দাবি তোলেন স্বামী| অভিযোগ একই| রাজনের মতো তিনিও নাকি ভারতের স্বার্থবিরোধী কাজ করেছেন| স্বামীর এই বক্তব্যকে নস্যাত্ করে দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, অরবিন্দের ওপর পূর্ণ আস্থা রয়েছে সরকারের| সেই সঙ্গেই জেটলি মন্তব্য করেছেন, যাঁরা সরকারি পদে থাকার কারণে আত্মপক্ষ সমর্থন করতে পারছেন না, তাঁদের এভাবে আক্রমণ করা উচিত কি না তা রাজনীতিকদের ভেবে দেখার সময় এসেছে| এই নিয়ে স্বামী টুইটারে লিখেছেন, বিদেশে কাজ করার সময় সুব্রহ্মণিয়ন সেই সংস্থাকে পরামর্শ দিতেন, কীভাবে ভারতকে ধাক্কা দেওয়া যায়| সুব্রহ্মণিয়নের সেই অপরাধ ক্ষমা করে দেওয়া হলে তিনিও তাঁকে সরানোর দাবি তুলবেন না|
অরবিন্দকে অপসারণের দাবি থেকে পিছু হটলেন সুব্রহ্মণ্যম স্বামী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















