News Flash

Image

হাইলাকান্দি জেলায় সম্পন্ন সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার ৬২টি পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিশেষ সভার আয়োজন শনিবার সম্পন্ন হয়েছে। এর অঙ্গ হিসাবে শনিবার কালিনগর এবং মোহনপুর-বর্নিব্রিজ পঞ্চায়েতে পৃথক পৃথক বিশেষ সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে উভয় পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য সুবিধাভোগীদের নামও নথিভুক্ত করা হয় যাতে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভাগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনি তুলে ধরেন।
পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কীভাবে লাভবান হচ্ছেন তা–ও তুলে ধরা হয় প্রচার গাড়ির মাধ্যমে।
উভয় পঞ্চায়েতে শনিবারের সংকল্প যাত্রায় ৩০০টিরও বেশি আয়ুষ্মান কার্ড বণ্নট করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের শিবিরে ১৭০ জনকে চিকিৎসা করা হয শনিবার। শিবিরগুলিতে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিভাগে কীভাবে রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় তা প্রদর্শন করা হয়।

উল্লেখ্য ড্রোনের মাধ্যমে সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে খরচের সাশ্রয় হয়। উভয় পঞ্চায়েতে স্কিল ডেভেলপমেন্টের স্টলে ১৮৬ জন উদ্যমী তাদের নাম নথিভুক্ত করেছেন।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top