News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কমিউনিস্টরা শ্রমিকদের স্বার্থে কিছুই করেনি : টিংকু রায়
Image

ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কমিউনিস্টরা শ্রমিকদের স্বার্থে কিছুই করেনি : টিংকু রায়

আগরতলা, ২৩ ডিসেম্বর : ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কমিউনিস্টরা শ্রমিকদের স্বার্থে কিছুই করেনি। কিন্তু বিজেপি জোট সরকার ৫ বছরের শাসনকালে ২১০০টি চা শ্রমিক পরিবারকে বাসস্থানের জন্য বিনামূল্যে জমি বণ্টন করেছে। আজ ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বী-বার্ষিক রাজ্য সন্মেলনে একথা বলেন মন্ত্রী টিংকু রায়।

আজ রবীন্দ্র ভবনের সম্মুখে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বী-বার্ষিক রাজ্য সন্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা রেলি করে সমাবেশে যোগদান করে।

এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমান সরকার সব ধরনের শ্রমিকদের আর্থিক সমৃদ্ধি এবং জীবন যাপনের মানোন্নয়নের জন্য কাজ করছে। শ্রমিক স্বার্থে পূর্বতন বাম সরকার কিছুই করেনি। কেননা তাদের সদিচ্ছাই ছিল না।

তাঁর কথায়, শ্রমিকরা তাঁদের শিল্প ক্ষেত্রে শ্রম দিয়েছে বলেই রাজ্যের উৎপাদন ক্ষমতা বেড়েছে। কারণ,গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ত্রিপুরায় সাড়ে চারশো কোটি টাকা আমদানি এবং মাত্র ১২ কোটি টাকা রপ্তানি হত। কিন্তু গত অর্থবছরে রাজ্য থেকে ২৫০ কোটি টাকা রপ্তানি হয়েছে। তা একমাত্র রাজ্যের শ্রমিকরা শ্রম দিয়েছে বলেই সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top