News Flash

Image

একই রাতে ছয়টি গবাদি পশু চুরি

আগরতলা, ২৩ ডিসেম্বর : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। শুক্রবার গভীর রাতে আমতলী থানার অন্তর্গত কুঁড়িপুকুর এলাকায় পৃথক স্থানে তিনটি গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়ে মোট ছয়টি গবাদি পশু নিয়ে পালিয়েছে।ঘটনাটি প্রকাশ্যে আসতেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, আমতলী থানার অন্তর্গত কুঁড়িপুকুর এলাকায় পূর্ব পাড়ার বাসিন্দা হরেন্দ্র সরকার, সুধাংশু সরকার ও প্রণব সরকারের বাড়িতে চোরের দল সোমবার গভীর রাতে হানা দিয়েছে। গতকাল রাত আনুমানিক ৩টা নাগাদ চোরের দল তিনটি বাড়ি থেকে মোট ছয়টি গবাদি পশু নিয়ে পালিয়েছে। আজ সকালে বাড়ির লোকজন গবাদি পশু দেখতে না পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top