News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিষ্ণুদেও সাই-এর, ধনখড় সকাশে ছত্তিশগড়ের দুই উপ-মুখ্যমন্ত্রীও
Image

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিষ্ণুদেও সাই-এর, ধনখড় সকাশে ছত্তিশগড়ের দুই উপ-মুখ্যমন্ত্রীও

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শনিবার সকালে দিল্লিতে উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিষ্ণুদেও সাই। পাশাপাশি দেশের উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন ছত্তিশগড়ের দুই উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা ও অরুণ সাও। উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁরা।

উপ-রাষ্ট্রপতি ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শনিবার উপ-রাষ্ট্রপতি নিবাসে গিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ও দুই উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং অরুণ সাও দেখা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই লেখেন, সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে উপ-রাষ্ট্রপতির চমৎকার ধারণা এবং জ্ঞান অবশ্যই চিত্তাকর্ষক।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top