News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারও ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের
Image

আবারও ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের

আগরতলা, ২৫ নভেম্বর: ত্রিপুরায় একাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক নিয়োগের জন্য ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে। তারপরও শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। ফল প্রকাশের দাবিতে বিক্ষোভে মিলিত হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন এসটিজিটি পরীক্ষার্থীরা।

এদিন তাঁরা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কাতর আবেদন জানিয়েছেন।

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১ বছর ৪ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত  ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। কিন্তু এদিকে দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নেই। 

তারপর ও টিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না। তাই তাঁরা আজ বাধ্য হয়ে রাজবাড়িতে বিক্ষোভ দেখিয়েছেন।তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top