News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই বিমানবন্দরে গ্রেফতার এক বিদেশী সাপ পাচারকারী
Image

মুম্বই বিমানবন্দরে গ্রেফতার এক বিদেশী সাপ পাচারকারী

মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.) : মুম্বই বিমানবন্দর থেকে বিদেশী সাপ এবং অজগর পাচারকারী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা দফতরের দল (ডিআরআই)।

ডিআরআই-এর দল ধৃতের কাছ থেকে নটি অজগর ও দুটি বিদেশী সাপ বাজেয়াপ্ত করেছে। এরপর এই বিদেশী সাপ ও অজগরকে বিদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ডিআরআই। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, তাঁদের দল নিয়মিত মুম্বই বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছিল। এদিন ব্যাংকক থেকে আসা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। সেই ব্যক্তির তল্লাশির সময় তার ব্যাগ থেকে নটি অজগর (পাইথন রেগিয়াস) এবং দুটি সাপ (প্যানথেরোফিস গাট্টাস) পাওয়া গেছে। এই সাপগুলিকে কাস্টমস অ্যাক্ট, ১৯৬২ এর অধীনে বাজেয়াপ্ত করা হয়। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ দফতরের আধিকারিকরা বাজেয়াপ্ত সাপ ও অজগরের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে যে সাপগুলি বিদেশ থেকে আনা হয়েছে। আধিকারিকরা বলেছেন, এটি আমদানি নীতির লঙ্ঘন, তাই অজগর ও সাপকে ফেরত পাঠানো হবে ব্যাংককে। বর্তমানে উদ্ধার হওয়া সাপ ও অজগরকে এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। এয়ারলাইন্সের সহায়তায় তাদের ব্যাংককে ফেরত পাঠানো হবে। এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top