News Flash

Image

৮ নং জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত ৪

শান্তিরবাজার, ২২ ডিসেম্বর : অটো ও মারুতি গাড়ির সংঘর্ষ আহত হয়েছেন ৪জন ব্যক্তি। আজ সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলবাহিনীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শুক্রবার সকাল বেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে একটি অটো ও মারুতি গাড়ীর সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে অটো ও মারুতিগাড়ী শান্তির বাজার থেকে বীরচন্দ্র মনুর দিকে যাচ্ছিলো‌ । এরইমধ্যে মারুতিগাড়ীটি দ্রুতগতিতে এসে অটোর পেছনেরদিকে সজোরে ধাক্কা দেয়। এতে করে অটোতে থাকা চালক সহ ৩ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহীনির কর্মীরা দ্রুততারসহিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধারক রে চিকিৎসার জন্য স্থানীয় এডিসির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে।

আরো জানা গিয়েছে, অপরদিকে দুর্ঘটনার পরবর্তী সময় মারুতি গাড়ীটি পালিয়ে যায় বলে।পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে থানায় নিয়ে যায় ও মারুতিগাড়ীটি খোঁজার চেষ্টা চালায়।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top