News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ কংগ্রেস বিধায়ক বীরজিতের
Image

নিজ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ কংগ্রেস বিধায়ক বীরজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর : নাম না করে নিজ দলের বিরুদ্ধেই এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। রাজ্যে কংগ্রেস দলের গোষ্ঠী কোন্দল বারবারই প্রকাশ্যে উঠে আসে। কংগ্রেসের সভাপতি পদে মুখ পরিবর্তনের পর থেকেই রাজ্যের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একপ্রকার প্রকাশ্য কোন্দল অব্যাহত রয়েছে। তবে কেন দলীয় কার্যালয়ে যান না কংগ্রেস বিধায়ক ? অকপটভাবে তিনি জানান, দলীয় কার্যালয়ে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি দলের বিধায়ক, কর্মী নন, যে দলীয় কার্যালয়ে বা দলীয় কর্মসূচীতে তাকে উপস্থিত থাকতেই হবে। কংগ্রেস বিধায়কের এহেন বক্তব্যে এক প্রকার নিজ দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আগামীদিনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিধায়ক বলেন, যাদের হাতে দলের ক্ষমতা রয়েছে তারাই সেটা জানান। একপ্রকার নাম না করে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির দিকেই আঙ্গুল তুললেন তিনি। তাঁর বিরুদ্ধে তোপ দেগে তিনি আরো বলেন “তাঁরা অনেক দল ঘুরে এসেছেন তাঁদের অভিজ্ঞতা অনেক বেশি, আমি তো এক জায়গাতেই আছি, তাই দলের বিষয়ে তারাই ভালো বুঝবেন”।

কংগ্রেসের বিধায়ক হয়েও দল সম্পর্কে বিধায়ক বিরজিত সিনহার এহেন মন্তব্যে রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top