News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনএফ রেলওয়ের অধীন আরপিএফ-এর হাতে গ্রেফতার চার দালাল লক্ষাধিক টাকার রেলওয়ে টিকিট উদ্ধার
Image

এনএফ রেলওয়ের অধীন আরপিএফ-এর হাতে গ্রেফতার চার দালাল লক্ষাধিক টাকার রেলওয়ে টিকিট উদ্ধার

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রির জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বিগত কয়েক দিনে নিজেদের জোনের মধ্যে পৃথক পৃথক অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে। ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এনএফ রেলওয়ের আরপিএফ এক লক্ষ টাকার বেশি মূল্যের ৩২টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। আটককৃত দালালদের বিরুদ্ধে রেলওয়ে আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা করা হয়েছে।
এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ২০ ডিসেম্বর নিউ জলপাইগুড়ির আরপিএফ সিআইবি টিম শিলিগুড়ি জংশনের আরপিএফ-এর সাথে যৌথভাবে পিআরএস কাউন্টার, শিলিগুড়ি টাউনে তল্লাশি চালায়। ওই অভিযানে আরপিএফ টিম বিভাস সরকার নামের এক ব্যক্তিকে আটক এবং ১৩৮০ টাকা মূল্যের একটি রেলওয়ে টিকিট উদ্ধার করে। ওই ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১৯ ডিসেম্বর তিনসুকিয়ার আরপিএফ-এর সিআইবি টিম তিনসুকিয়া এবং ডিব্রুগড় আরপিএফ-এর পাশাপাশি তিনসুকিয়ার সাইবার সেলের সাথে তিনসুকিয়ায় অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশিতে আরপিএফ টিম সন্দীপ মৌর্য নামের এক ব্যক্তিকে আটক করে প্রায় ২২,৪৬০ টাকা মূল্যের ১৫টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১৭ ডিসেম্বর আরেকটি ঘটনায় নিউ জলপাইগুড়ির আরপিএফ-এর সিআইবি টিম কিষাণগঞ্জ আরপিএফ-এর সাথে যৌথভাবে বিহারের কিষাণগঞ্জের পোয়াখালি মেইন রোডে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশি অভিযানের সময় আরপিএফ টিম নুর মহম্মদ নামের এক ব্যক্তিকে আটক করে প্রায় ১৮,৩৭৫ টাকা মূল্যের ছয়টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে অন্য আরেকটি ঘটনায় আলিপুরদুয়ার জংশন আরপিএফ-এর সিআইবি টিম আলিপুরদুয়ার জংশনের সিপিডিএস টিম-এর সাথে যৌথভাবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সোনাপুর চৌপট্টিতে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশি অভিযানের সময় আরপিএফ-এর টিম কমল রায় নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে ৬৫,৭৮৯ টাকার ১০টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এনএফ রেলওয়ের আরপিএফ ৯৮টি মামলা দায়ের করেছে এবং দালালদের কাছ থেকে ১৬.৮১ লক্ষ টাকার বেশি মূল্যের ৬৬৪টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। এছাড়া ১০৪ জন দালালকে গ্রেফতার করেছে আরপিএফ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রি প্রতিরোধ করতে দালালি কার্যকলাপের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল যোগান এবং ক্রয়-বিক্রয় রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে শাস্তিযোগ্য একটি অপরাধ, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top