News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাপের কামড়ের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত প্রজ্ঞা ভবনে
Image

সাপের কামড়ের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত প্রজ্ঞা ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর : সাপের কামড়ের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ প্রজ্ঞাভবনে। জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত স্নেকবাইট প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল (এসবিপিসি) এর অধীনে এই এক প্রশিক্ষণ কর্মসূচি তথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় সাপের কামড়ের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিএমসি ভেলোর এর ক্লিনিক্যাল  টক্সিওলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রভিকার রালফ। এছাড়াও উপস্থিত অতিথিগণ সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এদিন। সাপের কামড়ের পর রোগীকে ওঝা ও হাতুড়ে বৈদ্য প্রভৃতির কাছে না নিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার জন্য জনগণকে জাগ্রত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা দিলীপ কুমার চাকমা, আইএএস, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শীর্ষেন্দু চাকমা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের উপঅধিকর্তা ডাঃ জুবিলি দেববর্মা, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) সুব্রত বৈদ্য, স্টেট নোডাল অফিসার ডাঃ অন্তরা বণিক প্রমুখ।

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top