News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে ঘর থেকে গায়েব দেড় মাসের পুত্র সন্তান, ব্যাপক চাঞ্চল্য 
Image

সাত সকালে ঘর থেকে গায়েব দেড় মাসের পুত্র সন্তান, ব্যাপক চাঞ্চল্য 

আগরতলা, ২১ ডিসেম্বর: সাত সকালে ঘর থেকে গায়েব দেড় মাসের পুত্র সন্তান। আজ সকালে ওই ঘটনায় ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমতলী থানার পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

মা পূর্নিমা দাস জানিয়েছেন, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ঘরের বাইরে কাজ করতে যাওয়ার আগে বাচ্চা ঘুমিয়ে ছিল। পর্রবতী সময়ে ঘরে ফিরে এসে তিনি দেখতে পেয়েছেন বিছানায় বাচ্চা নেই। তাঁর দুই সন্তান। একসন্তান ঘরেই ছিল কিন্তু আরেকজন নেই। বাচ্চাকে ঘরে দেখতে না পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top