News Flash

  • Home
  • খেলা
  • কাঠিয়া বাবা মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
Image

কাঠিয়া বাবা মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনায় স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্কুলের ডিরেক্টর সুজিত রায়, ক্রীড়া ব্যক্তিত্ব অমিয় কুমার দাস, অ্যাডমিনিস্ট্রেটর শ্রীমতি উত্তমা দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়ায় সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে রেড হাউস টিম। চ্যাম্পিয়ন খেতাব অর্জনকারী হাউস ইনচার্জ, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বিজয়ীদের পক্ষে ট্রফি গ্রহণ করে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বেশ উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হওয়ায় স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top