News Flash

  • Home
  • দেশ
  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ১৩০০টিরও বেশি রেলস্টেশন উন্নয়নের আওতায় : অশ্বিনী বৈষ্ণব
Image

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ১৩০০টিরও বেশি রেলস্টেশন উন্নয়নের আওতায় : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মোট ১,৩০৯টি রেলস্টেশন উন্নয়নের আওতায় নেওয়া হয়েছে। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই ধরনের ৫৬০টিরও বেশি নির্বাচিত স্টেশনে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, রেল মন্ত্রক অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শহর ও রেলের সঙ্গে সংযোগের জন্য ট্র্যাফিক পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। তিনি আরও যোগ করেছেন, এনডিএ সরকার দেশে নতুন রেলপথ স্থাপনকে বাড়িয়েছে এবং গত ৯.৫ বছরে ২৫ হাজার কিলোমিটার নতুন রেলপথ চালু করা হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান এনডিএ সরকারের আমলে প্রতিদিন ১৪ কিলোমিটার রেলপথ স্থাপন করা হচ্ছে।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top