News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে উদ্ধার তিন সন্তানের জননীর মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা 
Image

নিজ ঘর থেকে উদ্ধার তিন সন্তানের জননীর মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা 

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৯ ডিসেম্বর: রাজ্য জুড়ে প্রতিনিয়ত অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।  প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিভিন্নভাবে মৃতদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে। এরকমই এক ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত গরুর মাঠের নতুন আবাদী এলাকাতে।  

ঘটনার বিবরণ মোতাবেক জানা গেছে পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে পেশায় দিনমজুর শিবু গৌড়ের স্ত্রী ললিতা গৌড়(২৭) এর মৃতদেহ নিজ ঘরের বিছানা থেকে উদ্ধার করে। ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও, অনুমান করা যাচ্ছে গার্হস্থ হিংসা এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে। এদিকে মৃত ললিতা গৌড় এবং শিবু গৌড়ের তিন তিনটা সন্তান রয়েছে বলেও জানা গেছে।

মৃতদেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গোটা ঘটনার তদন্ত চলছে। গরুর মাঠের মতো গ্রামীণ এলাকাতে মৃতদেহ উদ্ধারের ব্যাপার নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনমানষে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এদিকে এলাকা সূত্রে জানা গেছে প্রতিনিয়ত শিবু তার স্ত্রীকে মদে মাতাল হয়ে প্রচণ্ড শারীরিক নির্যাতন করত, মৃতদেহ উদ্ধার করার পর দেখা গেছে মৃতদেহের গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এর পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছে হয়তো তার স্ত্রীকে পিটিয়ে খুন করেছে শিবু ই , যদিও অপেক্ষা ময়না তদন্তের। আপাতত পুলিশ শিবুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top