News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি : মুখ্যমন্ত্রী
Image

কংগ্রেসের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ ডিসেম্বর : কংগ্রেসের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি। রাজ্যের মানুষ বুঝে গেছে কংগ্রেসের উপর আর বিশ্বাস করা যায় না। ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা সিপিআইএমের বি টিম। আজ ধর্মনগরের বি এম এস প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে একথা বলেন মুখমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি তাপস ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি দলের সভানেত্রী মদিনা দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ বিজেপি দলের জেলা এবং মন্ডলের বিভিন্ন কার্যকর্তারা।

এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী ধর্মনগর পুরো পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে ভালোভাবে পুরো পরিষদ পরিচালনার জন্য সম্মানিত করেন।তাছাড়াও পানিসাগর নগর পঞ্চায়েত, কদমতলা পঞ্চায়েত সমিতি, যুবরাজনগর পঞ্চায়েত সমিতি এবং কালাছড়া পঞ্চায়েত সমিতির পূর্তি উপলক্ষে তাদেরকেও সম্মানিত করা হয়।

এদিন মানিক সাহা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বপ্নের সৌদাগর বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন চা ওয়ালা শুধুমাত্র স্বপ্ন দেখেই তৃপ্ত নয় স্বপ্নকে বাস্তবায়নের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছেন দীর্ঘ তপস্যার মাধ্যমে।

তাঁর কটাক্ষ,কংগ্রেসের মূলমন্ত্র হচ্ছে দুর্নীতি। রাজ্যের মানুষ বুঝে গেছে কংগ্রেসের উপর আর বিশ্বাস করা যায় না। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা সিপিআইএমের বি টিম। রাজ্যে এমন একটা অবস্থা ছিল যখন নির্বাচন আসলেই অগ্নিসংযোগ, রক্তমাখা হাত এসবে ত্রিপুরাবাসী অভ্যস্ত হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতাদের এবং তৃণমূল নেতাদের দুর্নীতি প্রতিদিন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। মোদী চাইছেন প্রতিটি মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করতে। ভারতীয় জনতা পার্টি শাসিত প্রতিটি রাজ্যে একটা স্বচ্ছতা রাজনীতি রয়েছে।

এদিন তিনি বলেন, বিরোধী দলগুলি সমস্যার সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকে আর বিজেপি সমস্যা নিরসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে। আগে দেশ তারপর হচ্ছে পার্টি।

ধর্মনগরের প্রতি মুখ্যমন্ত্রীর দুর্বলতা এবং করণীয় কাজগুলি সম্পর্কে বলতে গিয়ে বলেন, রেভিনিউ ডিপার্টমেন্ট মে ডিএম অফিসের কাজ চলছে, চা বাগানের প্রান্তিক শ্রমিকদের মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পের আওতাধীন 761 একর পাট্টা বিলি হয়ে যাচ্ছে, ধর্মনগরে ক্যান্সার হসপিটালের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, রাজ্যে ইতিমধ্যে তিনটি ট্রমা সেন্টার চলছে অতিসত্বর উত্তর জেলার ট্রমা সেন্টারটি ধর্মনগরে উদ্বোধন হয়ে যাবে, পিসিআরপি ২ এর মাধ্যমে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ উদ্বোধনের অপেক্ষায়, তাছাড়া ধর্মনগরে একটি উন্নত মর্গ হচ্ছে, কার্ডিয়াক হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে, সিএম ও অফিসের কাজ কোন মাত্রায় চলছে, ৫০ শয্যা বিশিষ্ট মেটানিয়াল চাইল্ড কেয়ার হচ্ছে।

ধর্মনগর পুরো পরিষদের অধীন ৯২% আবাস যোজনার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। ধর্মঘর শহর খুব জনবহুল হয়ে যাওয়ায় স্যাটেলাইট টাউন করার পরিকল্পনার কাজ হাতে নেওয়া হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমার সরকার নামে যে ওয়েবসাইট চালু হয়েছে তার সুবিধা নিতে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মোদি জাত পাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। উনার কাছে জাত হচ্ছে গরিব কৃষক যুবক এবং মহিলারা এই চারটি জাতকে তিনি উন্নয়নের মাধ্যমে দেশের উন্নতি সাধন করতে চান।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top