News Flash

  • Home
  • দিনের খবর
  • ধনখড়কে নিয়ে উপহাস করলেন তৃণমূলের কল্যাণ, মোবাইলে ছবি তুললেন কংগ্রেসের রাহুল
Image

ধনখড়কে নিয়ে উপহাস করলেন তৃণমূলের কল্যাণ, মোবাইলে ছবি তুললেন কংগ্রেসের রাহুল

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস তথা নকল করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর খোশমেজাজে তা দেখলেন সাংসদরা। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ‘নকল’ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুস করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি-র মনোজ কুমার ঝা-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরা।

কল্যাণের ‘অভিনয়’ দেখে হাসতে হাসতে হাততালিও দিতে দেখা যায় মনোজকে। আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোবাইলে গোটা দৃশ্য বন্দি করেন। উপস্থিত অন্যান্য সাংসদরা করতালি দিয়ে কল্যাণকে অভিবাদন জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অনেকের মতে, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেছেন তৃণমূলের কল্যাণ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top