News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাবের অমৃতসরে দুটি ড্রোন–সহ প্রায় ১ কেজি হেরোইন বাজেয়াপ্ত
Image

পঞ্জাবের অমৃতসরে দুটি ড্রোন–সহ প্রায় ১ কেজি হেরোইন বাজেয়াপ্ত

চন্ডীগড়, ১৯ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাবের অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুটি ড্রোন–সহ প্রায় ১ কেজি হেরোইন মঙ্গলবার বাজেয়াপ্ত করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। মঙ্গলবার বিএসএফের একজন মুখপাত্র জানিয়েছেন, পঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে দুটি ড্রোন এবং প্রায় এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ভোরে অমৃতসরের ধনোয়ে খুর্দ গ্রামের কাছে ড্রোনটি বিএসএফ জওয়ানদের নজরে পড়ে ।

বিএসএফ জওয়ানরা এদিন পঞ্জাব পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় । অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা একটি মাঠ থেকে চীনের তৈরি ড্রোন এবং ৪৩০ গ্রাম ওজনের এক প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করেছে। বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, একটি নাইলনের আংটি এবং একটি ছোট টর্চও প্যাকেটের সঙ্গে ছিল।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top