News Flash

  • Home
  • দিনের খবর
  • রাঁচিতে পান মশলা ব্যবসায়ী সিঙ্ঘানিয়ার বাড়িতে হানা আয়কর দফতরের
Image

রাঁচিতে পান মশলা ব্যবসায়ী সিঙ্ঘানিয়ার বাড়িতে হানা আয়কর দফতরের

রাঁচি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে এক পান মশলা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। মঙ্গলবার সকালে আয়কর দফতরের কর্মীরা এই অভিযান চালায়। ঝাড়খণ্ডের ওই পান মশলা ব্যবসায়ীর নাম জয় কুমার সিঙ্ঘানিয়া।

মঙ্গলবার সকালে দুটি গাড়িতে করে আয়কর আধিকারিকরা রাজধানী রাঁচির আপার বাজারে অবস্থিত জয় সিঙ্ঘানিয়ার বাসস্থানে এসে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তার জন্য এই অভিযান কার্যে আয়কর দফতরের সঙ্গে যোগ দেয় সিআরপিএফ জওয়ানরাও। কাউকেই তল্লাশির সময় ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সিঙ্ঘানিয়ার অফিসের ঠিকানা জানার চেষ্টা করছে আয়কর দফতর। খুব শীঘ্রই সেখানেও অভিযান চালাবে আয়কর দফতর বলে জানা গিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top